ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আখাউড়া উপজেলার ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

মঙ্গলবার ২৯ জুন ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে বিদায়ী ইউএনও জনাব নূর এ আলম স্যারকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। আখাউড়া উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার জনাব নূর-এ আলম স্যার লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নতি পেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল মতিন মোল্লা ফিল্ড সুপারভাইজার ইফা. আখাউড়া উপজেলা, জনাব শওকত আকবর খান মাধ্যমিক শিক্ষা অফিসার আখাউড়া উপজেলা, জনাব আক্তার হুসাইন মডেল কেয়ারটেকার ইফা. আখাউড়া উপজেলা এবং ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মুফতি মাওলানা কে.এম. নজরুল ইসলাম খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় বিদায়ী নির্বাহী অফিসার জনাব নূর-এ আলম স্যার আলেম-ওলামাদেরকে লক্ষ্য করে বলেন - আপনারা জানেন আখাউড়া স্বীমান্তবর্তী  হওয়ায় এখানে মাদকের ব্যাপক বিস্তৃতি রয়েছে, আপনারা জনগণকে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করবেন। এবং তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি দোয়া চেয়েছেন ওনার ওপর অর্পিত দায়িত্ব যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন।

ads
ads
ads

Our Facebook Page

↑